প্রথম দিনে ১১৩টি মনোনয়নপত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে মেয়র পদে একজন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, মেয়র পদে বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীদের সাঁটানো ব্যানার ও প্রচারপত্র দেখা গেছে। এ বিষয়ে তারিফুজ্জামান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তাঁরা জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন তাঁরা।
নির্বাচনে মেয়র পদে জামানতের জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে ২৬ ও ২৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ৫ ডিসেম্বর।