প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে চিঠি 'বাজে নজির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন আহমেদ চৌধুরীর চিঠি দেওয়ার ঘটনাকে ‘বাজে নজির’ বলে অভিহিত করেছে বিএনপি।
দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বক্তব্য দেন। তিনি বলেন, বিচারপতি শামসুদ্দীন আহমেদ চৌধুরীর এই চিঠি দেওয়ার উদ্দেশ্য প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করা। এ চিঠি বিচারপ্রার্থীদের প্রধান বিচারপতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা দিতে পারে। বিএনপির মুখপাত্র বলেন, প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, একটি ইনস্টিটিউশন।