প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানালেন রওশন ও এরশাদকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম গতকাল মঙ্গলবার বিকেলে পৃথকভাবে নববর্ষের শুভেচ্ছাসহ কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের কাছে এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।