প্রধানমন্ত্রী নেপাল পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার নেপাল পৌঁছেছেন।
দুই দিনব্যাপী সার্ক সম্মেলন আগামীকাল বুধবার থেকে কাঠমান্ডুর সিটি হলে শুরু হবে।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপালের স্থানীয় সময় চারটা পাঁচ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নেপালের উপপ্রধানমন্ত্রী বামদেব গৌতম ও নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
নেপাল সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। বাসস