প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা খালেদা জিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ কার্ড তাঁর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল। খবর বাসসের।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান ও আসাদুল করিমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা সংবলিত ঈদ কার্ডটি আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। সেখানে আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মো. সেকান্দার আলী এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রীও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।