প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ শনিবার এক অভিনন্দন বর্তায় রওশন বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন, এ জন্য জাতি গর্বিত ও আনন্দিত। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দুটি পুরস্কার বাংলাদেশ এগিয়ে যাওয়ার সনদ বহন করে।