প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফর শেষে দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী সোমবার সন্ধ্যার পর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দর থেকে গণভবন সড়কের দুই পাশে দলের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাবেন।

আজ রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রধানকে সংবর্ধনা দেওয়ার তথ্য জানান সাংবাদিকদের।
এর আগে আজ সকালে ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।