প্রধানমন্ত্রীকে 'ছোট্ট' ত্যাগ স্বীকারের আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি ত্যাগ স্বীকার করে শিগগির নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।
এর আগের দিন রোববার শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘যত ষড়যন্ত্রই হোক, পরোয়া করি না। আমি বাংলাদেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
এই বক্তব্য তুলে ধরে বিএনপির মুখপাত্র প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বড় মাপের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হওয়ার দরকার নাই। ছোট্ট একটি ত্যাগ স্বীকার করুন। সেটা হচ্ছে, আপনি বলে দিন শিগগির একটি নির্বাচন হবে। আপনি বিরোধী দলসহ সবার সঙ্গে পরামর্শ করুন। সুবিধাজনক সময় নির্ধারণ করুন, যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে বাধাগুলো দূর করুন।’