প্রধানমন্ত্রীর কাছে সংলাপ চেয়ে এবার এরশাদের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবার চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার দুপুরে গণভবনে এ চিঠি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে ১ নভেম্বর রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান।
গতকাল সোমবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী। প্রধানমন্ত্রী তাঁদের ২ নভেম্বর রাতে আলোচনার আমন্ত্রণ জানান।