প্রধানমন্ত্রীর বক্তব্যে ভয়াবহ নির্বাচনের ইঙ্গিত: রিজভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রক্তঝরা নির্বাচন করে ক্ষমতায় থাকাটাই আওয়ামী লীগের কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যেও প্রমাণিত হয়, আগামী নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে জবরদখলকারী ভূমিকাই পালন করবে তারা।
গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনের পরিণতিটা যে কী ভয়াবহ রূপ নেবে, এ বক্তব্য তারই ইঙ্গিতবাহী। এ বক্তব্যে প্রমাণিত হয়, তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে জবরদখলকারী ভূমিকাই পালন করবে।