প্রধানমন্ত্রীর সংবর্ধনা ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা্ । বাসস
শেখ হাসিনা্ । বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার রাতে বাসসকে তিনি এ কথা জানিয়েছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ তারিখ দেশে ফেরার কথা ছিল। এখন সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে। তাই তাঁকে গণ অভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল, সেটা ৩০ তারিখে হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান হানিফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী তার জন্মদিন ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় স্ত্রী-সন্তান নিয়ে ভার্জিনিয়ায় বসবাস করেন। মা-কে নিয়ে জন্মদিন পালনের জন্য তিনি অনুরোধ জানালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রা বিলম্বের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।