প্রধানমন্ত্রীর সঙ্গে আপাতত খালেদার দেখা হলো না
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপাতত দেখা হলো না।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস আজ শনিবার রাত ৮টা ২৫মিনিটে সাংবাদিকদের জানান, শোকাহত খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে আসার ইচ্ছাপোষণ করলেও ‘অসুস্থতার’ বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে শিমুল বিশ্বাস বলেন, খালেদা জিয়া সুস্থতার সাপেক্ষে তাঁর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে।
উল্লেখ্য, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁকে সমবেদনা জানাতে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়। সেই অনুয়ায়ী গুলশানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।