প্রধানমন্ত্রীর সফর সফল করতে আওয়ামী লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সফল করার জন্য মহানগর আওয়ামী লীগ গতকাল বুধবার বর্ধিত সভা করেছে। সভায় নগরের উন্নয়নে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের কথা তুলে ধরেন একাধিক নেতা।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দলের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
দলীয় সূত্র জানায়, সভায় সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়। এসব সংস্থার মধ্যে সমন্বয় থাকলে চট্টগ্রাম নগরকে আরও পরিকল্পিতভাবে সাজানো যেত বলে সভায় উল্লেখ করা হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া নগরের উন্নয়নে সমন্বয়হীনতার কথাও উঠে এসেছে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকলে চট্টগ্রামকে আরও পরিকল্পিতভাবে ঢেলে সাজানো যেত। ভবিষ্যতে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন দলের নেতারা।