প্রধানমন্ত্রীর হুমকি একনায়কত্বের প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর হুমকিকে স্বৈরাচারী একনায়কত্বের প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক সরকারপ্রধানের মুখ থেকে এমন ভাষা বের হয় না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। শান্তিপূর্ণ আন্দোলনই বিএনপির অস্ত্র। হুমকি-ধমকি দিয়ে জনগণের সংগ্রাম দমন করা যাবে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা এড়াতে রোববার হরতাল দেওয়া হয়েছে, সরকারি দলের নেতাদের এমন বক্তব্যকে ‘নোংরা প্রচারণা’ বলে দাবি করেন মির্জা ফখরুল।