প্রবাসেও জাপার সংগঠন গড়ে তুলতে হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি নাগরিকেরা অবস্থান করছেন, সেখানেও জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বনানী কার্যালয়ের মিলনায়তনে জাপার কুয়েত রাজ্য শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন। এ সময় জাপার কুয়েত রাজ্য শাখার নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরশাদ বলেন, জাপা সরকারই বিদেশে জনশক্তি রপ্তানির পথ প্রদর্শন করেছে। প্রবাসে বাংলাদেশের সুনাম রক্ষা করে চলতে হবে, যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।