প্রস্তাবিত বাজেট অতি উচ্চাভিলাষী: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত জাতীয় বাজেট প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী বলেছে, এই বাজেট অতিউচ্চাভিলাষী। দলটির অভিযোগ, এই বাজেটের মাধ্যমে সরকার একদলীয় শাসন পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান প্রস্তাবিত বাজেট নিয়ে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অতিউচ্চাভিলাষী ও ঘাটতির বাজেট। এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। এই বাজেটের ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে।