প্রস্তুতি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত বর্ধিত সভায় আগামী ২৭ নভেম্বর জেলা শাখার সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করে ১৭ সদস্যবিশিষ্ট এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল মোমিন চৌধুরীকে আহ্বায়ক ও জেলার দপ্তর সম্পাদক রেজাউল হককে সদস্যসচিব মনোনীত করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় সহসভাপতি দেওয়ান জয়নাল আবেদীন ও আকমল আলী চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।