প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আহ্বান করা ১৪ দলের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের দেশব্যাপী সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ৯ মার্চ জনসভা ডাকা হয়েছে।