প্রস্তুতিমূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে ১৩ ডিসেম্বর ২০-দলীয় জোটের জনসভা। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে গতকাল রোববার প্রস্তুতিমূলক সভা করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক ফজলুল হক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক সাংসদ আতাউর রহমান, আবুল কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর প্রমুখ।