প্রার্থিতা প্রত্যাহার না করলে বহিষ্কার: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ১৩ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী ৭১টি পৌরসভায় বিকল্প প্রার্থী রয়েছে। আমরা আশা করছি, ১৩ ডিসেম্বরের মধ্যে একটি পৌরসভায়ও কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।’