প্রার্থিতা ফিরে পেলেন এক কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন তাঁর প্রার্থিতা নিশ্চিত করে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভার মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র দাখিল করেন। ৬ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রের কিছু অংশ যথাযথভাবে পূরণ না করায় ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম এবং হলফনামায় তথ্যে গরমিলের জন্য রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
পরদিন রফিকুল ও জহিরুল জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে আপিল করেন। আপিল শুনানি শেষে রফিকুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক। তবে জহিরুলের প্রার্থিতা বাতিল হয়ে যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।