প্রার্থিতা ফিরে পেলেন তিন নারী কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া চার নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ে গত বুধবার শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আমোদিনী রায়, আরতি রায়, জামিলা বেগমের ও সুফলা মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গত সোমবার জেলা প্রশাসক মোস্তফা কামালের কাছে তাঁরা প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। জেলা প্রশাসক মোস্তফা কামাল গত বুধবার শুনানি শেষে আমোদিনী রায়, আরতি রায় ও সুফলা মণ্ডলের প্রার্থিতা ফিরিয়ে দেন। এ সময় জামিলার আবেদন নামঞ্জুর করা হয়।