প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভা হয়। এতে উজানচর পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী জাদিদ আল রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। অপরদিকে বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হলেও তাঁর নাম ঘোষণা করা হয়নি।