প্রার্থী ঠিক করতে কাল আবার বসবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়ে মাঠপর্যায় থেকে আসা তথ্য যাচাইয়ের পর আগামীকাল বৃহস্পতিবার সংসদীয় বোর্ডের পরবর্তী বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দলটির ১৯ জন মনোনয়ন-প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, কৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।