প্রার্থী নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে খুব কমসংখ্যক সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিষদ এই নির্বাচনে তাঁদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। পরিষদ বলেছে, তাঁদের হাতে মুক্তিযুদ্ধের পতাকা সমুন্নত থাকবে। সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় তাঁরা অবিচল ভূমিকা পালন করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, বাসুদেব ধর, মিলন দত্ত, নির্মল রোজারিও, নির্মল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।