প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ। আগামী ৭ মে এসব ইউপিতে ভোট হবে। শালিখার আড়পাড়া ইউপিতে মুন্সী ইসরাইল হোসেন, ধনেশ্বরগাতীতে বিমলেন্দু শিকদার, তালখড়িতে মো. সিরাজ উদ্দীন মণ্ডল, শতখালীতে মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখায় মো. আমজাদ আলী, বুনাগাতীতে মো. বখতিয়ার লস্কর ও গঙ্গারামপুরে মো. হালিম মিয়া এবং মহম্মদপুরের বাবুখালীতে মীর মো. সাজ্জাদ আলী, বিনোদপুরে শিকদার মিজানুর রহমান, দীঘায় মো. সিরাজুল ইসলাম (হীরা মিয়া), রাজাপুরে মো. মিজানুর রহমান বিশ্বাস, বালিদিয়ায় মো. মফিজুর রহমান, মহম্মদপুর সদরে মো. আবুল হোসেন মোল্লা, পলাশবাড়ীয়ায় এম ডি গোলজার হোসেন ও নহাটায় মো. আলী মিয়াকে বাছাই করা হয়।