প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র গ্রহণ করতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল এ আদেশ দেন। ৩০ মার্চ অনুষ্ঠেয় সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ আবেদন খারিজ হয়। এর বিরুদ্ধে মামুনুর রশীদ রোববার হাইকোর্টে রিট করেন।