প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কাছে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।