প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন মাইজপাড়া ইউনিয়নে জিল্লুর রহমান, হবখালিতে রিয়াজুল ইসলাম, চণ্ডীবরপুরে আজিজুর রহমান ভূঁইয়া, আউড়িয়াতে পলাশ মোল্লা, শাহাবাদে খশরুল আলম, তুলারামপুরে বুলবুল ইসলাম এবং মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মাইজপাড়ায় এস এম মাহাবুব মুর্শেদ, হবখালিতে বাদশা মিয়া, চণ্ডীবরপুরে জহুরুল কামাল, আউড়িয়ায় মশিউর রহমান, শাহাবাদে নজরুল ইসলাম, তুলারামপুরে আনিচুর রহমান ও মুলিয়াতে পলাশ বিশ্বাস। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।