প্রেসক্লাবের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল মঙ্গলবার ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে কৃষ্ণ কুমার চাকী ও সাধারণ সম্পাদক পদে রবিউল কবির পুনরায় নির্বাচিত হন। প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
এ ছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক শাহরিয়ার খসরুকে উপদেষ্টা করে তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।