ফখরুল, তরিকুলের জন্য বিএনপির দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ওই মাহফিলের আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকে কারাগারে আটক অসুস্থ নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, তাঁদের দলের অনেক নেতা-কর্মী কারাগারে অসুস্থ অবস্থায় আছেন। এর আগে নাসির উদ্দিন পিন্টু বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করেছেন। তিনি মানবিক দিক বিবেচনায় কারাবন্দী অসুস্থ নেতাদের মুক্তির দাবি জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে থাকার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।