ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, ছবি ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে নিয়মিত বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা, ছবি পোস্ট করা হচ্ছে। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কোনো ব্যক্তি বা মহল বিএনপির মহাসচিবের নাম, ছবি ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা আর ছবি পোস্ট করছে। এটি করা হচ্ছে শুধু তাঁকে বিব্রত করার উদ্দেশ্যে। মির্জা ফখরুল ইসলাম এ অপকর্ম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।