ফখরুলের রংপুর সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলো ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাল রোববার রংপুর আসছেন না। তাঁর এই সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রংপুর জেলা বিএনপি।

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া এলাকা পরিদর্শনে আসার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাঁর আসার খবরে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। তবে আজ রাতে জানানো হয়, মির্জা ফখরুলের রংপুর সফর স্থগিত করা হয়েছে।

মির্জা ফখরুলের রংপুর সফরের কথা প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। পরে আজ রাতে তিনিই প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রোববার রংপুর আসছেন। এ কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর স্থগিত করা হয়েছে। পরে সুবিধামতো সময়ে বিএনপির মহাসচিব রংপুর সফরে আসবেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।