ফরিদপুর ছাত্রলীগের আংশিক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশান মাহমুদ ওরফে শামিমকে সভাপতি ও মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির অন্য তিনজন হলেন সহসভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল আজম। গত বৃহস্পতিবার রাতে কমিটির খবর ফরিদপুরে পৌঁছালে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ফরিদপুর অফিস|