প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার সকালে শহরের চরকমলাপুর এলাকার একটি বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন।
তবে জেলা বিএনপির সভাপতি জহুরুল হক বলেছেন, তিনি এই হরতাল সম্পর্কে কিছুই জানেন না।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার হওয়া সবার নিঃশর্ত মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।
সংবাদ সম্মেলনে জুলফিকার হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ ত্রাস ও গ্রেপ্তারের মাধ্যমে সারা দেশে নজিরবিহীন জুলুমতন্ত্র কায়েম করেছে। এরই প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে।