ফিলিস্তিনিদের প্রতি খালেদার সহমর্মিতা, সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার অনুদান তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপি কার্যালয়।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার অনুদান তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপি কার্যালয়।

আক্রান্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সহায়তার জন্য পাঁচ লাখ টাকার প্রতীকী অনুদান দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠিও দিয়েছেন তিনি।

আজ সোমবার বিকেলে ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে এসব হস্তান্তর করেন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন। আর সে দেশে আক্রান্ত জনগণের সাহায্যার্থে বিএনপির চেয়ারপারসন ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রতীকী সহায়তা রাষ্ট্রদূতের হাতে দিয়েছেন।