ফুলতলা আ.লীগের সভাপতি আকরাম, সম্পাদক শাহাবুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। আর সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সরদার শাহাবুদ্দিন।
উপজেলার স্বাধীনতা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ। ১১ বছর আগে ২০০৪ সালের ১৮ জানুয়ারি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বি এম এ সালাম সভাপতি ও আসলাম খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, শ্রমিক নেতা বেগম মন্নুজান সুফিয়ান।