ফুলতলা আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পর খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার স্বাধীনতা চত্বরে এ সম্মেলন হবে।
উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৪ সালের ১৮ জানুয়ারি। ওই সম্মেলনে বি এম এ সালাম সভাপতি ও মো. আসলাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলন উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী। বিশেষ অতিথি থাকবেন শ্রমিক নেতা বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সরদার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।