ফেনীতে আ.লীগের সমাবেশ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতে ইসলামীর ডাকা অবৈধ হরতালের’ প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে দলীয় সূত্র জানায়, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাংসদ জাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকরামুজ্জমান, খায়রুল বাশার মজুমদার, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন।
সমাবেশে নিজাম হাজারী বলেন, ‘খালেদা জিয়া ও জাতীয় পার্টি আমার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়েছিল। সব মামলা আইনগতভাবে মোকাবিলা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি জেল থেকে মুক্ত হয়ে এসেছি। জেল যদি খাটতে হয়, তাহলে যিনি আমাকে মুক্তি দিয়েছিলেন, সেই জেল সুপারের খাটা উচিত।’