ফেনীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের সমাবেশ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ও দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার ফেনীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের ব্যানারে মিছিল-সমাবেশ হয়েছে। তবে কর্মসূচিতে জেলা বিএনপির বর্তমান কমিটির কোনো নেতাকে দেখা যায়নি।
অনেকেই এই মিছিল-সমাবেশকে জেলা বিএনপির একাংশের মহড়া হিসেবে বর্ণনা করেছেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের মিজান ময়দানে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল), সাবেক নারী সাংসদ হালিমা খাতুন, মুক্তিযোদ্ধা আবদুল আজিজ চৌধুরী, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম কায়সার।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিজান ময়দানে গিয়ে শেষ হয়।