ফেনীতে বিএনপির শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সমবায় বিপণিবিতানের সামনে থেকে শোভাযাত্রা বের করেন নেতা-কর্মীরা। এটি ট্রাংক রোডের দোয়েল চত্বর হয়ে আবার সমবায় বিপণিবিতানের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন।
বক্তারা খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁরা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।