ফেনীর রাজাকারদের তালিকা প্রকাশের আহ্বান জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের নতুন আমির মকবুল আহমাদ ‘রাজাকার’ ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান যে বক্তব্য দিয়েছেন, তা ‘বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান তদন্ত সংস্থার প্রধানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওই এলাকার রাজাকারের তালিকা প্রকাশ করতে আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, মকবুল আহমাদ ফেনীর দুটি স্বনামধন্য উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এমন একজন শ্রদ্ধাভাজন শিক্ষকের রাজাকার থাকা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রশ্নই আসে না। বিজ্ঞপ্তি।