ফের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে। আর বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
আজ রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হবে। বৃহস্পতিবার একই সময়ে হবে অবস্থান কর্মসূচি।
বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।