বক্তব্য দেওয়ায় অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠন পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. আলম মৃধাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মির্জাপুরে ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও অছাত্ররা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এতে আলম মৃধাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা চেয়েচিলাম যাঁদের ছাত্রত্ব রয়েছে তাঁদের নিয়েই ছাত্রদলের কমিটি হবে। কিন্তু নতুন কমিটিতে আমার ইচ্ছার বিরুদ্ধে পদ দেওয়া হয়েছে।’ চিঠিতে সংগঠন পরিপন্থী বক্তব্য এবং উপজেলা ছাত্রদলের সহসভাপতি পদে না থাকার আগ্রহ প্রকাশ করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।