বগুড়ায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বগুড়া জেলার ২০-দলীয় জোট।

আজ মঙ্গলবার সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আরাফাত রহমানের গায়েবানা জানাজার আয়োজন করে জেলার ২০-দলীয় জোট। জানাজার আগে জেলার ২০-দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হরতালের ঘোষণা দেন। এ সময় ২০-দলীয় জোটের অন্যান্য দলের শরিকদের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অটোরিকশায় আগুন, মাইক্রোবাসে ভাঙচুর: জেলা শহরের নন্দীগ্রাম এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে গতকাল রাত সাড়ে নয়টার দিকে একটি অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা যায়নি।