বঙ্গবন্ধু ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার প্রতীক: রওশন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ। ফাইল ছবি
রওশন এরশাদ। ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক ছিলেন। তিনিই জাতির স্বপ্নের রূপকার।
আজ শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড কার্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
রওশন এরশাদ বলেন, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে বাংলাদেশের জন্ম, সে স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করতেই ১৫ আগস্টের ঘটানো ঘটানো হয়। তিনি বলেন বাঙালি জাতির জন্য এটি একটি কলঙ্কময় দিন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশু মৃত্যুহার হ্রাস, দারিদ্র্যের হার ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু এর পরও দেশে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে হলে জাতিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হবে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডার মো. আনোয়ার হোসেন, ডেপুটি জেলা ইউনিট কমান্ডার জিয়াউল ইসলাম, হারুন আল রশিদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী প্রমুখ।