বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন পাকিস্তানি এজেন্ট।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এ কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি সাংসদ তারানা হালিম ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘আমরা পথচ্যুত হব না। আমাদের লক্ষ্য যদি থাকে অটুট, আমরা কখনো বিচ্যুত হব না।’
সভায় আরও বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লা, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক।