বঙ্গবন্ধু হত্যায় জিয়া 'সক্রিয়ভাবে' জড়িত: নৌমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘সক্রিয়ভাবে জড়িত’ ছিল বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস নয় শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় নৌমন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল রশীদ তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি যখন জিয়াউর রহমানের কাছে বললেন রাষ্ট্রপতিকে তাঁরা হত্যা করতে চান। তখন জিয়া বলেছিলেন যে আমরা উচ্চপর্যায়ের কর্মকর্তা, এগুলোর সঙ্গে জড়িত হতে পারি না। তোমরা যদি পারো এগিয়ে যাও। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জেলহত্যার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’