বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা হত্যার চেষ্টা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময় পরাজিত দেশি-বিদেশি চক্র তাঁকে সপরিবারে হত্যা করে বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা কার্যত মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক এক কোর্সের ওপর কলেজশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার দশম দিনে ড. কামাল এসব কথা বলেন।
কর্মশালায় কামাল হোসেন আরও বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের ওই হত্যাকাণ্ড না হলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বহু আগেই আমরা উন্নত দেশে পরিণত হতে পারতাম। স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা।’
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, নতুন ওই কোর্সটি স্নাতক পর্যায়ে আবশ্যিক করা হয়েছে।