বঙ্গবন্ধুকে 'পাকবন্ধু' বললেন তারেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘জাতির হত্যাকারী’ বলে মন্তব্য করেছেন।
যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার রাত ১০টায় লন্ডনের ইয়র্ক হলে এক আলোচনা অনুষ্ঠানে তারেক রহমান এসব মন্তব্য করেন। তাঁর এ বক্তব্যটি ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে তারেক রহমান দাবি করেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই বাংলাদেশবিরোধী। দলটির নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ চাননি, অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শেখ মুজিবের যুদ্ধ প্রস্তুতি না থাকায় মুক্তিযুদ্ধে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। তিনি ইতিহাসে জাতির হত্যাকারী হিসেবেই চিহ্নিত থাকবেন।